নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি করতে এবার মাঠে নামল জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার পলাশীর ঐতিহাসিক মনুমেন্ট চত্বর থেকে প্রায় ২২ কিলোমিটার 'বাবরি যাত্রার' সূচনা করলেন হুমায়ুন কবীর। সমর্থকদের নিয়ে বাইক চালিয়ে র্যালিতে অংশ নেন তিনি। আর এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ শুরু করেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। আর একইদিনে বাবরি যাত্রার কথা ঘোষণা করেন তিনি। নির্ধারিত সময় মতন বৃহস্পতিবার নদীয়ার পলাশী থেকে শুরু হয় এই বাবরি যাত্রা। প্রায় ২২ কিলোমিটার বাইক র্যালির মাধ্যমে এই কর্মসূচি পালন করেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। তবে এই কর্মসূচির জন্য হুমায়ুন কবীর কোনো অনুমতি নেয়নি বলেই দাবি নদীয়া ও মুর্শিদাবাদ দুই জেলা পুলিশ প্রশাসনের।
সম্প্রতি বাবরি মসজিদ ইস্যু ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে হুমায়ুন কবীর নতুন দল গঠনের ঘোষণা করেন। সেই প্রেক্ষাপটেই তার ‘বাবরি যাত্রাকে' অনেকেই রাজনৈতিক রণকৌশল হিসেবে দেখছেন। বাবরি যাত্রা থেকে এদিন হুমায়ুন কবীর ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, ' বাংলায় যে ৪ কোটি ২৬ লক্ষ মুসলমানের বাস, তার মধ্যে ২ কোটি ৮২ লক্ষ মুসলমান, ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে ভোট দেবে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রুখে দেওয়ার জন্য মুসলমানদের জোট হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের