নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। বৃহস্পতিবার রাতে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। হাতাহাতি থেকে ভাঙচুরের ঘটনায় ভাঙড়ের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলা এলাকায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির একটি সভা ছিল। সভা শেষে কর্মীরা বাড়ি ফেরার সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তোলে আইএসএফ। হামলার অভিযোগ উঠে এলাকার তৃণমূল প্রার্থী খাইরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, এরপরেই পাকাপোল সংলগ্ন এলাকায় উত্তেজনা চরমে ওঠে। একটি গ্যারেজে রাখা মাটি কাটার যন্ত্র এবং পিক-আপ ভ্যান লক্ষ্য করে ইট ছোড়া হয়।
শুরু হয় ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দীর্ঘক্ষণ এলাকাতেই ছিলেন ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান বিদায়ী বিধায়ক। নওশাদের দাবি, ' ভাঙড়ে আইএসএফের সভায় জনসমাগম দেখে পা কাঁপছে তৃণমূলের। তাই সভা থেকে ফেরার সময়ই আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়। কেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে কড়া হাত রাশ ধরেনি প্রশাসন?'
যদিও পাল্টা তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অভিযোগ, ' নওশাদের উসকানিতেই ভাঙড়ে অশান্তি হয়েছে। ভাঙড়ে আরাজকতা, বিশৃঙ্খলা ছড়ানোয় উঠে পড়ে লেগেছেন নওশাদ সিদ্দিকি। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েই এই নোংরা খেলা খেলছেন, ঘটনার তীব্র নিন্দা করছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের