নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলার ত্রাতা হয়ে উঠলেন মহম্মদ শামি। একাধিক সিরিজে বঞ্চিত হওয়ার পরেও নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। বারবার নির্বাচকদের ভুল প্রমাণ করছেন। বৃহস্পতিবার সার্ভিসেসের বিরুদ্ধেও জ্বলে উঠলেন মহম্মদ শামি। চার উইকেট নিলেন ১৩ রানের বিনিময়ে।
একদিকে মার খাচ্ছেন কম বয়সী মুকেশ কুমার , অন্যদিকে ভেল্কি দেখাচ্ছেন মহম্মদ শামি। প্রথম স্পেলে ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়েছিলেন। সঙ্গে তুলে নেন দুই ওপেনারের উইকেট। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান গৌরব কোচার। তৃতীয় ওভারে শামির শিকার হন অপর ওপেনার রবি চৌহান। ৯ বলে ২৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠেন তিনি। ৩৫ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও সার্ভিসেস দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫ ওভারে ৬৭ রানের জুটি গড়েন মোহিত - বিনীত। তারা সাজঘরে ফিরতেই ধস নামে ব্যাটিংয়ে।
এরপর দ্বিতীয় স্পেলেও ভয়ঙ্কর বোলিং করেন মহম্মদ শামি। ১.২ ওভার বল করে সাত রান দিয়ে আরও দুই উইকেট তুলে নেন। তার বলেই শেষ হয় সার্ভিসেসের ইনিংস। এর আগে তিন উইকেট নেন বাংলার আকাশদ্বীপ। দুইটি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। বারংবার নিজেকে প্রমাণ করার পরও নির্বাচকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবুও ২০২৭ বিশ্বকাপের দৌড়ে নিজেকে অব্যাহত রাখছেন।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের