নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, তখন কৃষ্ণনগরে ফের উত্তেজনার ছবি সামনে এল। নির্ধারিত সময়ে এআরইও উপস্থিত না হওয়ায় কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত SIR শুনানি শিবিরে ছড়াল ক্ষোভ ও অসন্তোষ। শুনানি শিবিরে এআরইওদের অনিয়মিত উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ।
কৃষ্ণনগর পৌরসভার অধীনে সিএমএস স্কুল মাঠে আয়োজিত SIR শুনানি শিবিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এলাকার ভোটারদের শুনানির জন্য এই শিবিরের ব্যবস্থা করা হয়। অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর পার্টের ERO নির্ধারিত সময় সকাল ১০টার মধ্যে শিবিরে পৌঁছনোর কথা থাকলেও সাড়ে ১১টা পেরিয়ে গেলেও তিনি ঘটনাস্থলে আসেননি।
দীর্ঘ সময় অপেক্ষার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। স্থানীয়দের অভিযোগ, নথি জমা নেওয়ার পর রশিদ দেওয়া হলেও সেটাতে কোনো সাক্ষর নেই। শুধু তাই নয়, AERO দের দেরিতে আসা নতুন কিছু নয়—প্রায় প্রতিদিনই এমন বিলম্বের কারণে সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে। ক্ষুব্ধ বাসিন্দারা একসময় শিবির চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন।
নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে এআরইও ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত বাসিন্দারা আধিকারিককে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। যদিও এআরইওর দাবি, ' নথি গ্রহণ করার পর সমস্ত রকম রশিদ দেওয়া হচ্ছে। আর ফোন আমার ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখেই দেরি হয়েছে আসতে।' যদিও পরে শুনানি প্রক্রিয়া শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয়।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের