নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার মামলায় বড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ব্যাঙ্কশাল বিচারভবন আদালত বুধবার অভিযুক্ত তিনজনকে বেকসুর খালাস করে। আদালতের পর্যবেক্ষণ, তাদের বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ হাজির করতে পারেনি এনআইএ।
সূত্রের খবর, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন রাজ্যের মন্ত্রী ও বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। ঘটনার রাতে তিনি কলকাতাগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরতে স্টেশনে পৌঁছেছিলেন। অভিযোগ, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অন্ধকারে পড়ে থাকা একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণেই আহত হন তিনি।
প্রাথমিকভাবে রাজ্যের সিআইডি তদন্ত শুরু করলেও, পরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মামলার তদন্তভার নেয় এনআইএ। সংস্থাটি ইশা খান, আবু সামাদ ও সইদুল ইসলাম নামে তিনজনকে গ্রেফতার করে ও তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে। কিন্তু শুনানিতে আদালত জানায়, ধৃতদের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ধৃতদের কেউ শনাক্ত করতে পারেনি, তাদের কাছ থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। এমনকি, জাকির হোসেন তিস্তা-তোর্সা এক্সপ্রেসে সফর করছিলেন সেটাও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এনআইএ। আদালত আরও প্রশ্ন তোলে, ঘটনার সময়ে জাকির হোসেনের সঙ্গে থাকা ১২ জন নিরাপত্তারক্ষীর কেউই কীভাবে আহত হলেন না।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের