নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - আইপিএলের ছোটো নিলামে সঞ্জু স্যামসনের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবার রাজস্থান শিবিরে ফিরলেন আরও এক পুরোনো নেতা। কয়েকমাস আগেই রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেন দ্রাবিড়। এবার নিলামের আগেই নতুন কোচের নাম ঘোষণা করে দিলেন তারা।
রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দায়িত্ব দেওয়া হল কুমার সাঙ্গাকারাকে।২০২১-২০২৪ সাল অবধি প্রাক্তন শ্রীলঙ্কান উইকেটরক্ষক ব্যাটারই ছিলেন রাজস্থানের কোচের দায়িত্বে। ২০২২ ও ২০২৪ সালে তার নেতৃত্বেই প্লে অফে ওঠে সঞ্জু স্যামসনরা। ফের তাকেই ফের সেই আসনে বসানো হল। সাঙ্গাকারাকে দলের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়। এবার একইসঙ্গে দুটি দায়িত্ব সামলাবেন তিনি।
গত মরশুমে নজরকাড়াভাবে খারাপ প্রদর্শন করে রাজস্থান। গ্রুপ পর্বে ১৪ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট পেয়েছিল তারা। মরশুমের মাঝে নাকি সঞ্জুর সঙ্গে কথা কাটাকাটিও হয়ে দ্রাবিড়ের। খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে তার ভূমিকা অনস্বীকার্য। কোচ হিসেবে ২০২৪ সালের বিশ্বকাপও তুলে দিয়েছেন রোহিত শর্মাদের। তবে রাজস্থানের সঙ্গে খাপ খাওয়াতে পারলেন না তিনি।
ফের রাজস্থানের কোচের দায়িত্বে এসে সাঙ্গাকারা বলেন , "রাজস্থানের প্রধান কোচ হতে পেরে আমি গর্বিত। আমার সঙ্গে খুব শক্তিশালী একটা দল রয়েছে। কারণ আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় আছে। কোচিং স্টাফও খুব ভাল। দল হিসেবে খেলতে চাই আমরা। আগামী মরশুমে ফের ভাল ফল করতে চাই। সকলে মিলে সেই চেষ্টা করব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের