নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নিখোঁজের রহস্য কাটতেই বড় মোড়। সিতাইয়ের বিজেপি নেতা সুকুমার বর্মনকে নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ গ্রেফতার করল পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি মোটরসাইকেল। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন সুকুমার বর্মন। সন্ধ্যায় তার স্ত্রী সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন। একইসঙ্গে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় পুলিশ গাড়ি করে তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে শিব প্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাহেবগঞ্জ থানা।
সেখান থেকেই ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় সিতাই এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুকুমার বর্মনকে। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , শুক্রবারই ধৃতকে কোচবিহারের এনডিপিএস আদালতে তোলা হবে।
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন