আগস্ট ২১, ২০২৫ বিকাল ০৭:২৭ IST

'নিজেদের লোক ঢোকাতে চাইছেন?' , নিয়োগ প্রক্রিয়া নিয়ে এসএসসিকে তুলোধনা শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের একবার প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কমিশনের বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলেছে যোগ্য শিক্ষকরা। এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চ কমিশনকে কার্যত ভর্ৎসনা করে জানায় -'যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচানো যাবে না।'

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই বছর নতুন করে নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যকে। একইসঙ্গে, চাকরিহারা শিক্ষকদের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশ অনুযায়ী নতুন পরীক্ষার দিন ধার্য হয়েছে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা নিয়মিত স্কুলে পড়ানো চালাচ্ছেন। ফলে এত তাড়াতাড়ি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই পুজোর পর পরীক্ষা নেওয়ার আর্জি জানানো হয়।

এই মর্মে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ SSC-কে নির্দেশ দেয়, চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য এক সপ্তাহ অতিরিক্ত সময় দিতে হবে। পাশাপাশি, রাজ্য সরকার চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে শীর্ষ আদালত বিষয়টি বিবেচনা করবে।

এছাড়াও, যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার কাট অফ মার্ক ২০২৫ এর নিয়োগ প্রক্রিয়ায়ও করা হোক। NCERT- র নতুন নিয়ম অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর পেলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। সরকারের নয়া বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। সেই কারণেই ‘যোগ্য’ প্রার্থীদের আবেদন, ৫০ শতাংশ নয়, ৪৫ শতাংশ নম্বরেই পরীক্ষায় বসতে দেওয়া হোক।

এসএসসির বিরুদ্ধে যোগ্য শিক্ষকরা আরও অভিযোগ করেন, এসএসসি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে চাইছে। এই মর্মে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কমিশন নিজের পছন্দের প্রার্থী ঢোকাতে চাইছে, যা 'অত্যন্ত হতাশাজনক'। বেঞ্চের মন্তব্য-  'আমরা আগেই বলেছি, কোনও অযোগ্য ব্যক্তিকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসেবে, তাঁদের সবাইকে নতুন পরীক্ষায় বসতে দিতে হবে।'

আরও পড়ুন

কোথাও পালিয়ে যাইনি আমি , সিআইডির দীর্ঘক্ষণ অপেক্ষা নিয়ে পাল্টা সাফাই অভিষেকের
জুন ১২, ২০২৬

প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

গোদের ওপর বিষফোঁড়া! সই জাল কাণ্ডের পর অভিষেকের ডিজে মন্তব্যের মামলা গেল সিআইডির হাতে
জুন ১১, ২০২৬

একের পর এক আইনি চাপে অভিষেক

বেসরকারি হাসপাতালগুলিতে এবার ফ্রি বেড! স্বাস্থ্যমন্ত্রী হয়েই মাস্টারস্ট্রোক শারদ্বতের
জুন ১১, ২০২৬

বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে বেড পাওয়া যাবে

কলকাতায় পা রাখতেই চোর স্লোগান , কালীঘাট ঘুরে শেষমেশ সিআইডি দফতরে হাজিরা অভিষেকের
জুন ১১, ২০২৬

পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি

বিদ্রোহী শিবিরে সায়নী! কলকাতায় ফিরতেই চর্চার ঝড় শুরু যুব তৃণমূল সভানেত্রীকে নিয়ে
জুন ১১, ২০২৬

শিবির বদল নিয়ে মুখ খোলেননি সায়নী ঘোষ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...