নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়া সিরিজে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। এমনকি সেই সিরিজের পরই নাকি জার্সি গুটিয়ে রাখতে চলেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রোহিত। ভারতের জার্সিতে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিলেন তিনি। তবে হঠাৎই গম্ভীর নয় , রাহুল দ্রাবিড়ের নাম তুললেন হিটম্যান। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন , চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্যে ছিলেন রাহুল দ্রাবিড়। নেতৃত্ব যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন রোহিত।
দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জেতে ভারত। ২০২৩ ফাইনালে হারের পর দুটি আইসিসি ট্রফি জেতে রোহিত শর্মার ভারত। অধিনায়ক হিসেবে সফল ক্যারিয়ার হলেও তাকে সরিয়ে ফেলা হল। এই নিয়ে ভীষণই হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তবে বিশ্বকাপের দুই বছর আগে হয়তো হিটম্যানকে সরিয়ে নতুনভাবে দল গঠন করতে চাইছে গৌতম গম্ভীর।
রোহিত বলেছেন , "দেখুন, আমি সেই বিশ্বকাপজয়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী টিমটাকে মন থেকে ভালোবাসি। বছরের পর বছর ধরে সেই টিমের প্লেয়ারদের সঙ্গে কত স্মৃতি রয়েছে। এক বা দু’বছরের পরিশ্রমের ফসল ছিল না দু’খানা আইসিসি ট্রফি। বছরের পর বছর সাধনা চালিয়ে সম্ভব হয়েছে। অনেক বার বড় ট্রফি জয়ের কাছাকাছি এসেও খালি হাতে ফিরেছি। তাই আমাদের মনে হয়েছিল, এবার অন্য রকম কিছু করতে হবে।দেখুন, দু’ভাবে বিষয়টাকে দেখা যায়। এক, ট্রফি জয়ের কথা মনে মনে ভাবা। আর দুই, মাঠে গিয়ে সত্যি-সত্যি ট্রফি জিতে দেখানো। আর সেটা একজন বা দু’জন প্লেয়ার ভাবলে চলবে না। সবাইকে ভাবতে হবে। সবাইকে বিশ্বাস করতে হবে। আর টিম ঠিক সেটাই করেছিল।"
রোহিত আরও বলেছেন , "চ্যাম্পিয়ন্স ট্রফির সময় গোটা টিম মনোসংযোগ দিয়ে খেলে।সেটা দেখে দারুন লেগেছিল আমার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় আমাকে আর আমাদের তখনকার কোচ রাহুল ভাইকে টিমের সেই মনোভাব সত্যি সাহায্য করেছিল। আর সেই দর্শন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনুসরণ করি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল জিততে পারিনি আমরা। কিন্তু টিম হিসেবে আমরা সেই সময় ঠিক করে ফেলেছিলাম যে, আমাদের কিছু করে দেখাতে হবে। আর পুরো টিম সেটা করে দেখিয়েছে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের