নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আশঙ্কাই সত্যিই হল। একদিনের ক্রিকেট থেকে নেতৃত্ব হারাল রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন শুভমন গিল। গুরুদায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার। সহ অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। শুধু একদিনের নয় , টি টোয়েন্টি সিরিজেও দল ঘোষণা করল ভারত। একটি ফরম্যাটেও জায়গা পাননি মহম্মদ শামি। অন্যদিকে , ওয়ান ডে-তে জায়গা না পেলেও টি টোয়েন্টি সিরিজে রয়েছেন জসপ্রীত বুমরা।
ভারতের ওয়ানডে দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...