নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত বিশাল মিছিল করে কেন্দ্রের বিরুদ্ধে লাঞ্ছনা ও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে তীব্র বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ' রাস্তাই আমাদের রাস্তা।'
শুক্রবার বিকেল তিনটে নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। হাজরায় গিয়ে মিছিল শেষ হয়। মিছিলের আগে যাদবপুরে সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'মা-মাটি-মানুষকে প্রণাম। নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সমর্থন বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।' মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দিল্লি থেকে বাংলার উপর বঞ্চনা, লাঞ্ছনা ও অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে।
তার কথায়, ' ২ কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। নেতাজির কথা রাস্তাই আমাদের রাস্তা।' এদিন তার পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, বিধায়ক সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র-সহ একাধিক জনপ্রতিনিধি। পাশাপাশি উপস্থিত ছিলেন টেলি ও চলচ্চিত্র জগতের তারকারাও সৌমিতৃষা কুন্ডু, ভিভান ঘোষ, রণিতা দাস, সুভদ্রা দাস প্রমুখ।
যাদবপুরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। উদ্বাস্তুদের মাটি। এখান থেকেই প্রতিবাদের ভাষা আরও জোরালো হবে।' গোটা মিছিল জুড়ে ছিল তৃণমূলের স্লোগান ও কেন্দ্র-বিরোধী বার্তা। আইপ্যাক অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সংঘাত এবার সরাসরি রাজপথে নেমে এসেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের