নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আজ ২৩ জানুয়ারি। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিন। দেশজুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। কলকাতায় তাঁর বাড়ি ‘নেতাজি ভবন’-এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালে ২৩ জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাই—একজন নির্ভীক দেশপ্রেমিক, যাঁর জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রতি নিবেদিত। নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল।”
তিনি আরও লিখেছেন, “তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়। আজ তাঁকে স্মরণ করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।”
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা