নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে নেতাজির ব্যক্তিগত জীবন নিয়ে একটি আপত্তিকর মিম ছড়িয়ে পড়েছে। এমন পোস্ট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আইন সবার জন্য সমান হলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শ্রীলেখার বক্তব্য, জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে এমন ঠাট্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।সমাজমাধ্যমে পোস্টটির বিরুদ্ধে সরব হয়ে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, সাধারণ কোনও ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ হলে এমন গুরুতর ঘটনায় নীরবতা কেন থাকবে ? নেতাজির ভাবমূর্তি নষ্ট করাকে মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে দেখানো ঠিক নয় বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

শ্রীলেখা আরও বলেন, নেতাজি কোনও রাজনৈতিক দলের একার নন। দেশের স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস আর জাতীয় গর্বের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। তাই তাকে নিয়ে অসম্মানজনক প্রচারের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে প্রশাসনের কাছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে FIR করার কথাও বলেছেন অভিনেত্রী।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় শ্রীলেখার বিরুদ্ধে একাধিক FIR হয়েছে। সেই ঘটনায় তার দাবি ছিল, চশমা না থাকায় পোস্টারটি তার নজরে পড়েনি। সেই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এবার নেতাজিকে নিয়ে আপত্তিকর মিমের ঘটনায় তার সরব হওয়া নতুন করে আলোচনায় এসেছে।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের