নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনেইরো - বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া নেইমার। চোট সারিয়ে ফেরা এই ফুটবলারের কাছে প্রতিটি ম্যাচ এখন যেন এক কঠিন পরীক্ষা। ব্রাজিলিয়ান সিরি আ-তে রেমোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে সান্তোস। নিজে গোল না পেলেও দলের জয়ের নেপথ্যে থেকে নিজের গুরুত্ব প্রমাণ করলেন তিনি। তবে খুশির মাঝেই বড় ধাক্কা- হলুদ কার্ডের শাস্তিতে পরবর্তী লড়াইয়ে নামতে পারবেন না এই সুপারস্টার।
ম্যাচের শুরু থেকেই ভিলা বেলমিরোয় দাপট দেখায় খেলোয়াড়রা। ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে নেইমারের মাপা লব খুঁজে নেয় থাসিয়ানোর মাথা, সেখান থেকেই লিড পায় দল। দ্বিতীয় অর্ধে ৮২ মিনিটে আবারও জাদুকরী পারফরম্যান্স দেখান তিনি। তাঁর নিখুঁত পাস গঞ্জালো এসকোবার হয়ে পৌঁছে যায় ময়জেসের পায়ে, যা থেকে আসে দ্বিতীয় গোল। পুরো সময় জুড়েই আক্রমণের দারুণ ছন্দ ধরে রেখেছিলেন সাম্বা তারকা।

কোচ কার্লো আনচেলত্তির দেওয়া ফিটনেসের শর্ত মানতে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন নেইমার। কিন্তু ৮৬ মিনিটে হলুদ কার্ড দেখে ইতিবাচক ছবিতে দাগ লাগে। এটি আসরে তাঁর তৃতীয় সতর্কবার্তা হওয়ায় আগামী প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকছেন তিনি। রেমোর ডিয়েগো হার্নান্দেজের কড়া ফাউল ঘিরে উত্তেজনা ছড়ালে প্রতিবাদ করতে গিয়ে রেফারি সাভিও পেরেইরা সাম্পাইওয়ের কাছে দণ্ড পান এই ফরোয়ার্ড। মাঠ ছাড়ার সময় তাঁর বিরক্তি ছিল স্পষ্ট।
ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে নেইমার বলেন, 'আমাকে বারবার পেছন থেকে ফাউল করা হয়েছে। প্রতিবাদ করতেই উল্টো আমাকে কার্ড দেখানো হলো-এটা অন্যায়। রেফারি ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চান। খেলোয়াড়দের প্রতি তাঁর আচরণ মোটেও সম্মানজনক নয়। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার'।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের