নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত হন অভয়ার মা। FIR দায়ের করতে গিয়ে এক থানা থেকে অন্য থানায় ঘোরানোর অভিযোগ তুললেন অভয়ার বাবা। শেষমেশ কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করে জানাতে বাধ্য হন তিনি।
সূত্রের খবর, গত শনিবার মেয়ের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা - মা। অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল চলাকালীন বিনা প্ররোচনায় হামলা চালায় পুলিশ। অভয়ার বাবার অভিযোগ, কয়েকজন পুলিশ সদস্য তাঁর স্ত্রীর হাত ধরে টানাহেঁচড়া করে, যার ফলে ডানহাতের শাঁখা ভেঙে যায় এবং লাঠির আঘাতে মাথা ও পিঠে গুরুতর চোট লাগে। তার দাবি, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত , প্রাণে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের।
আর এই নিয়ে অভয়ার বাবাকে FIR দায়ের করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়। প্রথমে শেক্সপিয়র সরণি থানা থেকে পার্ক স্ট্রিট থানা, তারপর নিউ মার্কেট থানায় ঘুরতে হয়। শেষপর্যন্ত পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল করে বিষয়টি জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভয়ার বাবার ইমেলের জবাবে তাকে জানানো হয় যে পুলিশের পক্ষ থেকে তার করা FIR গ্রহণ করা হয়েছে। পাশাপশি, পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ তদন্ত করা হচ্ছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের