নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রকাশ্যে নাম না নিয়েই অসমের মুখ্যমন্ত্রীকে 'শুয়োরের বাচ্চা' বলে কটাক্ষ তৃণমূল পৌরপিতার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। বক্তব্যে ঘিরে শাসক শিবিরে অস্বস্তি বাড়লেও, বিরোধীদের আক্রমণের নতুন রসদ তৈরি হয়েছে। ভোটের আগে ভাষা সন্ত্রাস রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার নবদ্বীপ শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশান ক্লাবের মাঠে তৃণমূলের ডাকে আয়োজিত হয় প্রতিবাদী জনসভা। সেখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার দলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, রাজ্য মুখপাত্র জয়া দত্তসহ বিভিন্ন নেতা-কর্মী।

সভা চলাকালীন মঞ্চে বক্তারা SIR হিয়ারিং নিয়ে কমিশনের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি কেন্দ্রীয় শাসক দলকেও কটাক্ষ করা হয়। উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী পূর্বে বাঙালি, মুসলিমদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন- 'রিক্সা চালক যদি ৫ টাকা ভাড়া চায়, তাহলে ৪ টাকা দিন'।
সেই প্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে দেবাশীষ গাঙ্গুলি মন্তব্য করেন 'জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার পর মর্যাদা রক্ষা দায়িত্বের মধ্যে পড়ে। এ ধরনের অপরাধীকে শাস্তি দেওয়া উচিত'। ঠিক সেই মুহূর্তে সবার সামনে পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা বেফাঁস মন্তব্য করেন। তাঁর বক্তব্য, 'বাঘের বাচ্চা বাঘ হয়, আর শুয়োরের বাচ্চা শুয়োর'। পাশেই দাঁড়িয়ে ছিলেন জেলা নেতৃত্ব থেকে রাজ্যে স্তরের প্রতিনিধিরা। এর তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব।
জেলা বিজেপি মুখপাত্র ডক্টর সোমনাথ কর জানান, 'দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান করেন না। দিদির শিক্ষা ভাইদের মধ্যে ঢুকেছে। দলটা অশিক্ষিত, কুলাঙ্গারে ভর্তি। যাঁদের কোনও নীতি বা সংস্কৃতি নেই। মানুষ এবার এদের থেকে মুক্তি চায়। সামনে নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে'।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের