নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহাত্মা গান্ধীর নাম ঘিরে কেন্দ্র - রাজ্যের টানাপোড়েন আরও একবার সামনে এল। একদিকে কেন্দ্রের উদ্যোগে ১০০ দিনের কাজের প্রকল্প থেকে ‘জাতির পিতা’র নাম সরানোর অভিযোগ। অন্যদিকে, তাকেই সম্মান জানাতে রাজ্যে নতুন করে প্রকল্পের নামকরণ। রাজ্য সরকারের ‘কর্মশ্রী’ প্রকল্পের নতুন নামকরণ করে তা ‘মহাত্মাশ্রী’ করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সংসদের শীতকালীন অধিবেশনে সম্প্রতি ১০০ দিনের কাজের কেন্দ্রীয় প্রকল্প MGNREGA-র নাম বদলের বিল পাশ হয়েছে। নতুন নামকরণ ঘিরে বিরোধীদের অভিযোগ, জনকল্যাণমূলক প্রকল্প থেকে পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিদ্ধান্তের কেন্দ্রের তীব্র বিরোধিতা করেন। এই আবহেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামানুসারে ‘মহাত্মাশ্রী’ করা হোক।
শনিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। আগামী অর্থবর্ষ থেকে ‘মহাত্মাশ্রী’ প্রকল্পের আওতায় বছরে ১০০ দিনের কাজ পাবেন জবকার্ডধারীরা। আরও বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানিয়েছে রাজ্য সরকার।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের