নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুকে নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি। তখনই SIR নিয়ে চলা জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য নাগরিকত্বের আবেদন করা মানেই অধিকার প্রতিষ্ঠা নয়।
নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন SIR এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। সোমবার মামলার শুনানিতে মামলাকারী সংগঠনের আইনজীবী মৈনাক বসু জানান, 'দেশ জুড়ে অন্তত ৫০ হাজার নাগরিকত্ব আবেদন পড়েছে। এগুলির ভবিষ্যৎ কী? কেন্দ্র হয় তা বিবেচনা করুক, নাহয় বাতিল করে দিক। অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক।' তার বক্তব্য, SIR এনুমারেশন ফর্মে নাগরিকত্ব আবেদনকারীদের জন্য কোনও আলাদা অপশন নেই, ফলে তাদের অবস্থা অনিশ্চিত।
এদিকে, আদালতে রাজ্যের আইনজীবী জানান, ' SIR সংক্রান্ত যাবতীয় কাজ করছে নির্বাচন কমিশন। রাজ্যের এই বিষয়ে কোনও ভূমিকা নেই।' অন্যদিকে, কেন্দ্রের এএসজি অশোক চক্রবর্তী জানান, 'রাজ্যের দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নাগরিকত্ব আবেদনগুলি কেন্দ্রের কাছে পাঠানো। কিন্তু রাজ্য সেই কাজ করেনি।'
স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব এদিন আদালতে স্পষ্ট জানান,' CAA করার কারণ, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আগামী ১০ দিনের মধ্যে এটা বিবেচনা করা হবে। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের দিকটা খতিয়ে দেখা হবে।' সকল পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নাগরিকত্বের আবেদন করা কোনও স্বয়ংক্রিয় অধিকার নয়। প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি আলাদা। তাই জনস্বার্থ মামলার মাধ্যমে একযোগে সিদ্ধান্ত দেওয়া যায় না। ফলে মামলাটি শেষমেশ খারিজ করে দেয় আদালত।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের