নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - প্রকৃতির রোষানলে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সূত্রের খবর, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করতে হবে। যদিও শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে নাকি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁকে, তা এখনও নির্ধারিত হয়নি।
এদিন খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। এমনিতে সিরিয়াস কিছু নয়। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি, দ্রুত আরোগ্য কামনা করেছি।’’
উল্লেখ্য, নাগরাকাটার বামনডাঙা এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় স্থানীয় কিছু মানুষেরা তাদের ওপর হামলা চালায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিজেপি সাংসদ খগেন মুর্মু গুরুতর আহত হন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের