নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের দিনে উত্তপ্ত ময়না। নির্বাচনের দিনেই তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভে সরগরম এলাকা। মুখোমুখি অবস্থানে শাসক-বিরোধী শিবির। গণতন্ত্রের মহা উৎসবের মাঝে রাজ্যজুড়ে উত্তেজনা চরমে।
বাকচা গ্রামপঞ্চায়েতের গোড়ামাহাল এলাকার ২৩৪ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। শুধু তাই নয়, তাকে ঘিরে 'চোর চোর' স্লোগানও দিতে থাকেন বিজেপি প্রার্থীরা। এই ঘটনার পরই পালটা রাস্তায় নামে তৃণমূলের কর্মীরাও।
দুই পক্ষের বিক্ষোভে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তখন কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিছু সময়ের জন্য উত্তেজনা চরমে পৌঁছালেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের