নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রীর বিরোধ প্রকাশ্যে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে ফের একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র সেন্সর ইস্যুতে তিনি সরাসরি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হচ্ছে।
সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করার ঘটনায় নতুন করে বিতর্ক ছড়িয়েছে। উপাচার্যের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে তাকে পাঁচ বছরের জন্য সেন্সর করে বিশ্ববিদ্যালয়। শান্তা দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অভিরূপ যে ভাষা ব্যবহার করেছেন তা উপাচার্যের চেয়ারকে অপমান করেছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী সরাসরি অভিযোগ করেন, ' ময়ূরপুচ্ছ লাগালেও কাক কাকই থাকে। নিয়ম অনুযায়ী এটা করা যায় কি না আমি জানি না। তিনি আরও বলেন, ' অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয় আজ তলানিতে। ছাত্রদের কেরিয়ার নিয়ে এমন খেলা কলঙ্কজনক।' এর আগেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার বিতর্কে উপাচার্যের অবস্থান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ব্রাত্য। এবারও তিনি ছাত্রদের পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের