নিজস্ব প্রতিনিধি , ঢাকা - সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলার পরই ভারতের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ওপার বাংলায় আইপিএল সম্প্রচার বন্ধ করার হুমকিও দেওয়া হয়। সেই ঘোষণা করেই ফেলল ইউনূসের সরকার। বাংলাদেশে বন্ধ থাকবে চলতি বছরের আইপিএল সম্প্রচার।
সোমবার মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার ঘোষণা করেছে যে , আইপিএল সম্প্রচার , আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন সবিছুই বন্ধ রাখা হবে। সোমবার সকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি এই সিদ্ধান্তই বহাল থাকবে।
বিবৃতিতে বলা হয় , "২০২৬ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ জানানো হয়নি। কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করে তুলেছে। তাই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আইপিএলের ম্যাচ ও অন্যান্য সমস্ত সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।"
রবিবার মহম্মদ ইউনূসের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেছিলেন , "বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে রাজনৈতিক যুক্তিতে তাকে নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল। এখানে খেলার দিক থেকে কোনো যুক্তি নেই। এখানে জনগণের মনে আঘাত লেগেছে। সেখানে আমাদেরও একটা প্রতিক্রিয়া জানাতে হবে। আর চুপ করে বসে থাকা যাবে না।"
উল্লেখ্য , বাংলাদেশে হিন্দু হত্যাসহ অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ করে হিন্দু সমাজ। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের নিশানা করে তাদের কোণঠাসা করে দেওয়ার চেষ্টা , খুন সবকিছুর মাঝেই ওপার বাংলার পেসারকে নেওয়ায় তাকে ছাঁটাইয়ের ডাক তোলা হয়। কিং খানকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। এরপরই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।এরপরই পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। ঘটনায় কিছুটা হলেও রাজনীতির কোপ পড়ল বাইশ গজে।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের