নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ব্যাপকভাবে এগিয়ে। আর সেই জয়ের আবহেই পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের মাঝে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। ২০২৬ সালের বাংলার ভোটের আগে এই ফল বিজেপিকে দিয়েছে নতুন উদ্দীপনা।
শুক্রবার সকাল থেকেই বিহার ভোটের ট্রেন্ডে স্পষ্ট ২৪৩ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১২২ পেরিয়ে শক্ত অবস্থানে রয়েছে এনডিএ। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ৮২টিরও বেশি আসনে এগিয়ে। এই প্রবল গেরুয়া ঝড়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরে সকাল থেকেই ব্যানার, ঢাক-ঢোল, আবির নিয়ে কর্মীদের জমায়েত। বিহারে এনডিএর দাপটের খবর আসতেই শুরু হয় উদযাপন। একে অপরের গায়ে আবির মাখানো, বিজয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
শহরের পাশাপশি জেলায়ও এই জয়ের ছবি দেখা গেছে। বারাসাতে স্থানীয় বিজেপি কর্মীরা আবির মেখে, মিষ্টি বিলি করে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাদের দাবি বিহার ফল বাংলার রাজনীতিতে মনোবল বাড়িয়ে দেবে। বিহার পারলে বাংলাও পারবে। SIR আবহে বিহারের এই জয়কে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে গেরুয়া শিবির।
একইসঙ্গে, হুগলীর শেওড়াফুলিতে উদয়ন সিনেমার সামনে আরও বড়সড় সেলিব্রেশনের দৃশ্য দেখা গেল। লাড্ডু বিলি, ঢোল বাজনা, গেরুয়া আবিরে রাঙা চারদিক প্রায় উৎসবের আবহ। পথচারীদের মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান বিজেপির কর্মীরা। তাদের বক্তব্য, বিহারে বিজেপি বিপুল পরিমাণে সাফল্য লাভ করেছে। ২৬ এর নির্বাচনেও বাংলায় প্রায় ১ কোটি রোহিঙ্গাদের নাম বাদ যাবে। আর এখানেও ২০০র বেশি আসনে জিতবে ভারতীয় জনতা পার্টি।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের