নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাটে শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে ঘটে এক সন্দেহজনক ঘটনা। গতিবিধিতে সন্দেহের বশে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি এয়ারগান সহ গুলি।
সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেক সিএ ব্লকের বাসিন্দা। নিরাপত্তারক্ষীরা ব্যাগ তল্লাশি করে এয়ারগান এবং গুলি উদ্ধার করেন। দেবাঞ্জনের পরিচয়পত্র যাচাই করা হলে জানা যায়, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য এবং শিক্ষক হিসেবে কর্মরত। জিজ্ঞাসাবাদের সময় দেবাঞ্জন জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
ঘটনাস্থলটি ‘হাই-সিকিউরিটি জোন’, যেখানে সর্বদা প্রহরা থাকে। দেবাঞ্জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। নিরাপত্তারক্ষীরা এবং কালীঘাট থানা একসঙ্গে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন। পরে পরিচয়পত্র ও অন্যান্য নথি যাচাই করে সন্দেহ দূর হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের