নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পঞ্চাশ বছর পার হলেও অভিনেত্রী শিল্পা শেট্টির ত্বকে বয়সের ছাপ খুঁজে পাওয়া কঠিন। নিয়মিত যোগব্যায়ামের পাশাপাশি ত্বকের যত্নেও তিনি মেনে চলেন খুব সাধারণ কিছু অভ্যাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি জীবনে কখনও মুখে সাবান ব্যবহার করেননি। তার এই মন্তব্য এখন অনেকের নজর কেড়েছে।
শিল্পার শেট্টির দাবি, এই অভ্যাস তিনি মায়ের কাছ থেকেই শিখেছেন। ত্বকের যত্নে তিনি কোল্ড প্রেসড ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। মুখ পরিষ্কার রাখতে সাধারণ সাবানের বদলে অন্য উপায়ে ভরসা রাখেন। বিশেষজ্ঞদের মতে, ত্বকের ধরন বুঝে সঠিক উপায়ে পরিচর্যা করাই সবচেয়ে জরুরি।
মুখে সাবান ব্যবহার করা উচিত নয় কেন?
মুখের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় অনেক বেশি কোমল। সাধারণ সাবান ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক তেল কমে যেতে পারে। এতে ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে পড়ার আশঙ্কা থাকে। অনেকের ক্ষেত্রে জ্বালাভাব, চুলকানি, এগজিমার সমস্যাও বেড়ে যেতে পারে।
সাবান কখন ব্যবহার করা উচিত?
সাবান মূলত শরীর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। বেশি ঘাম হলে বা ধুলোবালির মধ্যে কাজ করলে সাবান ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে শরীরের কিছু অংশ ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজনে বডি ওয়াশ বা শাওয়ার জেলও ব্যবহার করা যেতে পারে।
ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বাছাই -
শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন বা সিরামাইডযুক্ত ক্লিনজার ভালো। তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডযুক্ত জেল ক্লিনজার উপযোগী। মিশ্র ত্বকের জন্য ব্যালান্সড ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। স্পর্শকাতর ত্বকের জন্য সুগন্ধহীন, অ্যালোভেরা বা নিয়াসিনামাইডযুক্ত ক্লিনজার বেছে নেওয়াই নিরাপদ।
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের