নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - মরসুমের প্রথম তুষারপাতে সাদা চাদরে মুড়ল সান্দাকফু। ঋতুর শুরুতেই বরফে ঢেকে যাওয়ার এই ছবি নিঃসন্দেহে পাহাড়প্রেমীদের জন্য সুখবর। আগামী দিনে তুষারপাত পর্যটনের গতি কতটা বাড়ায়, এখন সেটাই দেখার। প্রশাসনের তরফে সতর্কতার সঙ্গে যাতায়াত ও প্রয়োজনীয় শীতবস্ত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল থেকেই আকাশে ঘন মেঘের আনাগোনা শুরু হয়। গভীর রাতে তাপমাত্রা দ্রুত নেমে যায়। রাত প্রায় ১১টা নাগাদ হালকা তুষারপাত শুরু হয়। মঙ্গলবার সকালে তা রূপ নেয় ভারী বরফ-বৃষ্টিতে। ফলে পাহাড়ের চূড়া থেকে বনভূমি-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়েছে বরফের পুরু আস্তরণ।

ঋতুর প্রথম তুষারপাত হলেও, এই সময় ভ্রমণার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় সৌন্দর্যের সেই মুহূর্ত প্রত্যক্ষ করতে পারেননি অনেকেই। খবর ছড়িয়ে পড়তেই বহু এলাকাবাসী গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। মনোরম দৃশ্য দেখে আনন্দিত ও বিস্মিত স্থানীয়রা। আপাতত সান্দাকফু যাওয়ার রাস্তা সম্পূর্ণ খোলা রয়েছে। অন্যদিকে, শৈলশহরে মঙ্গলবার সকাল থেকে হালকা শিলাবৃষ্টি হয়েছে। সেখানেও তাপমাত্রার পারদ নেমেছে।

ঘুরতে আসা পর্যটক ঋতম সিং বলেন, 'রাতে সামান্য তুষারপাত দেখেছিলাম, তবে সকালে উঠে চারপাশের দৃশ্য দেখে সত্যিই অভিভূত। পাহাড় যেন একেবারে সাদা চাদরে ঢাকা। এই অভিজ্ঞতা ভোলার নয়। শীতের তীব্রতা বেশ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে। যদিও পথ কিছুটা পিচ্ছিল থাকায় চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হচ্ছে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের