নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR বিতর্কের মাঝে শনিবার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যখন মোদির সভাস্থলে ভিড় জমতে শুরু করেছে, ঠিক সেই সময়ই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রানাঘাটে ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ জনের। নিহতেরা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগদান করতে এসেছিলেন বলে জানা যায়।
শনিবার ভোরে রানাঘাটের তাহেরপুর - বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে প্রায় ৪০ জনের একটি দল প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে নদীয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেন ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনজন লাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আরও একজন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা চলাকালীন তারও মৃত্যু হয়। নিহত চার জনই মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সাবলদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের