নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রথম দফা নির্বাচনের পর এবার পাখির চোখ দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে সামনে রেখে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির। এবার প্রচারে রাজ্য নেতৃত্বের পাশপাশি বাইরের রাজ্য থেকেও একাধিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বঙ্গে প্রচারে অংশ নিয়েছেন।
শনিবার ব্যারাকপুর , নোয়াপাড়া ও খরদহে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন তেজস্বী যাদব। প্রচার থেকে একাধিক ইস্যুতে বিজেপি সহ প্রধানমন্ত্রীকে নিশানা করেন লালু পুত্র। সম্প্রতি মোদির গঙ্গায় নৌকাবিহার নিয়ে কটাক্ষ করে তেজস্বী যাদব বলেন, ' এইসব মোদি ভোটের জন্য নাটক করছে। বিহারের ছাতু বিক্রি করার বিষয়টির মতন। কিন্তু এটা বাংলা বিহার না। এখানের মানুষ যথেষ্ট বুদ্ধিমান। বিজেপির কোনও চালেই কিছু হবে না। মমতাদিদি আবার জিতবে।'
লালু পুত্র আরও বলেন, ' কে কি খাবে কি পড়বে সেটা বিজেপি ঠিক করে দেওয়ার কে? খাওয়া নিয়েও রাজনীতি করে বিজেপি। এটা সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই দেশের স্বাধীনতার জন্য সমস্ত ধর্মের মানুষ রক্ত দিয়েছে তা সে হিন্দু, হোক , মুসলিম, শিখ যাই হোক। ইডি, সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না। মমতা ব্যানার্জি জিতছে। বিহারী - বাঙালি সব এক হয়ে গেছে। বিজেপিকে এবার তাড়ানোর পালা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের