নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR বিরোধিতায় রাজপথ থেকে ফের তীব্র হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে কেন্দ্র, নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন তিনি। অভিযোগ, বাংলার দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি।
মঙ্গলবার কলকাতায় তৃণমূলের মহামিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে তৈরি মঞ্চ থেকে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সংবিধানের কপি তুলে ধরে তিনি জানান, বিজেপি সরকার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মমতার অভিযোগ, ' ওরা হিসেব কষে দেখেছে, বিজেপির ভোট ৩৯ শতাংশ, আমাদের ৪০ শতাংশ। তাই দুই কোটি নাম বাদ দিয়ে বাংলা দখল করতে চায়। আমি বলে যাচ্ছি, ওরা যেভাবে এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে আমাদের হারানো তো দূরে থাক, ওদের নিজেদের ভোটও এবার আমাদের দিকে আসবে।'
এদিন মঞ্চ থেকে নাম না করে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ' মীরজাফর' বলে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ' আমি ইতিহাসের মীরজাফরের কথা বলছি না, আমি এখনকার মীরজাফরের কথা বলছি যিনি সারা দেশে দাঙ্গা বাঁধাচ্ছেন। মীরজাফরবাবু, অসমে কেন এসআইআর করলেন না?'
একইসঙ্গে, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকেও কটাক্ষ করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচনী কমিশনারকে 'কুর্সিবাবু' বলে ব্যাঙ্গাত্মক সুরে কটাক্ষ বলে বলেন, ' মোদিবাবুদের খুশি করতে উঠেপড়ে লেগেছেন। বলছেন সব ভালো হয়েছে ইতিহাস হয়েছে SIR করে। এই ইতিহাস পাতিহাঁস হয়ে যাবে আপনার। রোহিঙ্গারা যদি আসে, তারা নাগাল্যান্ড-মিজোরাম হয়ে ঢোকে। তাহলে নর্থ ইস্টে এসআইআর হচ্ছে না কেন? বাংলাতেই কেন?'
তৃণমূল নেত্রীর অভিযোগ, '২০০১ সালের পর বাংলায় শেষবার SIR হয়েছিল, তখন দুই বছর ভোট বন্ধ ছিল। আজ হঠাৎ মোদি-শাহকে খুশি করতে কমিশন আবার ইতিহাস বানাতে চাইছে। নাগরিক প্রমাণ দিতে গিয়ে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। বাবা-মায়ের নাম তালিকায় না থাকলে কি আবার জন্ম নিতে হবে বাংলার নাগরিক হিসেবে?' তিনি আরও বলেন, 'আমি চেয়ারকে সম্মান করি, কিন্তু দালালির একটা সীমা থাকে। অত্যাচারেরও সীমা আছে, আপনারা সেই সীমা পেরিয়ে গেছেন। বাংলা এবার তার জবাব দেবে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের