নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকে নকল রুখতে কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পরিষদ। পরীক্ষার হলে যাতে কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে কোচবিহার জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হল মেটাল ডিটেক্টর।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় একাধিক পরীক্ষার্থীর বিরুদ্ধে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া অবস্থান নেয় মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল বহনকারী পরীক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না ঘটে, সেজন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।
শুধু মোবাইল নয়, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়েও যাতে কেউ হলে ঢুকতে না পারে, সে দিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। বুধবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে আয়োজিত বৈঠকে পরীক্ষাকেন্দ্রের প্রতিনিধিদের হাতে একটি করে মেটাল ডিটেক্টর তুলে দেওয়া হয়।
পর্ষদের আধিকারিকরা জানান, ' যে ৬ টা পরীক্ষার কেন্দ্র আছে আর দিনহাটা সাব ডিভিশনে যে মেটাল ডিটেক্টর গুলো আছে সেগুলো সমস্ত পরীক্ষা কেন্দ্রে দেওয়া হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেছে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় অনেক পরীক্ষার্থী মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকেছে। তাই উচ্চমাধ্যমিকে যাতে সেটা না হয় তাই পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে সমস্ত পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তারপর প্রবেশ করানো হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের