নিজস্ব প্রতিনিধি , দুবাই - ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রত্যেক বছরই টুর্নামেন্টের আগে সাংবাদিক সম্মেলনে হাজির হন সব দলের অধিনায়করা। সোমবারও তার অন্যথা হল না। প্রত্যেক দেশের অধিনায়কই নিয়মানুযায়ী উপস্থিত হন। সেখানে পাক মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব।
সাংবাদিক সম্মেলনের বেশকিছু ছবি সহ ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে পাক অধিনায়ক সালমান আগার পাশে বসে আছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনারকে ছাপিয়ে বসে আছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে সাম্প্রতিক অচলাবস্থার জেরেই পাক অধিনায়কের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন সূর্যকুমার যাদব।
সৌজন্য মেনেও সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্য। তবে পাক মন্ত্রীর সঙ্গেই বা কেন হাত মেলালেন? কোনরকম সম্মানের খাতিরে কি এমন করলেন সূর্য? এমন প্রশ্ন তুলে সরব হয়েছেন অনেকেই। তবে সূর্য বলেছেন, "মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলাধুলোয় মজা নেই। কোনও ক্রিকেটারকে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, কারণ প্রত্যেকে আলাদা মানুষ। প্রত্যেকেই জানে কীভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়।"
অন্যদিকে পাক অধিনায়ক সূর্যকে খোঁচা মেরে বলেছেন, "মাঠে কেউ আগ্রাসী হতে চাইলে হতেই পারে। বিশেষত ফাস্ট বোলারদের আগ্রাসন খুবই প্রয়োজন। আমার তরফ থেকে আমি কাউকে আগ্রাসী হতে বারণ করব না। যে যেইভাবে খেলা উপভোগ করবে করুক।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের