নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিল একাধিক পরিবার। আনুষ্ঠানিকভাবে দলবদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি বিধানসভায়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার পঞ্চানন্দপুর এলাকায় কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ, যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে ৫০টিরও বেশি পরিবার শাসক শিবির ছেড়ে কংগ্রেসে নাম লেখান। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মৌসুম নূর, তাঁর দাদা তথা জেলার দলীয় সভাপতি ইসা খান চৌধুরী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, স্থানীয় কর্মীরা।

মৌসুম নূর বলেন, 'কংগ্রেস হল সততার প্রতীক। যাঁরা আত্মসম্মান বজায় রেখে রাজনীতি করতে চান, তাঁদের জন্য এই দলই ভরসা। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের জন্য আমরা লড়াই করে আসছি। মানুষ চাইলে স্বতস্ফূর্তভাবে আমাদের দলে আসতে পারেন'।
এ বিষয়ে ইসা খান চৌধুরী জানান, 'আগামী নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কার্যত ফাঁকা হয়ে যাবে। সাধারণ মানুষকে চাকরি, টাকার লোভ দেখিয়ে রাজনীতি চলতে পারে না। গোটা জেলা জুড়ে প্রায় ২৫০টিরও বেশি পরিবার ইতিমধ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন'।
দলবদলকারী জামিউল আক্তার জানান, 'আমি দীর্ঘদিন তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলাম। আবার আমার স্ত্রীও একটি পদে ছিলেন। SIR নিয়ে বিজেপি, শাসক দল মিলিতভাবে জনগণকে হয়রানি করাচ্ছে। তৃণমূল এখন কোনও দল নয়, এটা একটি কোম্পানি। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। এইসব কারণে দল বদল করেছি'।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, 'যাঁরা দল বদল করেছেন, তাঁরা দলের কেউ নন। নিয়মবিরোধী কার্যকলাপের জন্য তাঁদের আগেই বহিষ্কার করা হয়েছে। কেউ কোনওরকম পদেও ছিল না। আবার বাইরে থেকে লোক এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে আমাদের ওপর কোনও প্রভাব পড়বে না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের