নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোটের রণ দামামা বেজে উঠেছে। জেলায় জেলায় প্রার্থী ঘোষণা করে ফেলেছে শাসক - বিরোধী উভয় শিবির। এবার পালা মনোনয়ন জমা দেওয়ার। ইতিমধ্যেই বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই কাজটি সেরে ফেললেন দিনহাটা মহকুমার বিদায়ী তৃণমূল বিধায়ক তথা প্রার্থী উদয়ন গুহ।

দিনহাটা মহকুমা শাসক দফতরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন উদয়ন গুহ। নিয়মানুযায়ী দফতরের কর্ম কর্তারা তার নথিপত্র যাচাই করে দেখলেন। গোটা প্রক্রিয়া চলাকালীন বাইরে অনবরত দলীয় কর্মী সমর্থকদের মুখে ছিল ভোটের স্লোগান।মনোনয়ন জমা দিয়ে বেরিয়েই ছোট্ট করে বিরোধীদের কটাক্ষ করলেন উদয়ন গুহ। গতকাল বিজেপি নেতা সুকান্ত মজুমদার তাকে তুমুল আক্রমণ করেছিলেন। এবার গেরুয়া শিবিরকে পাল্টা তোপ দাগলেন তিনি।

উদয়ন গুহ বলেছেন , "ভোট দেবে সাধারণ মানুষ। এখানে কাউকে কিছু দেখানোর নেই। আমাকে সবাই সমর্থন করে। মা বোন থেকে শুরু করে দাদা ভাইয়েরা সকলেই আজকে আমার সঙ্গে এসেছে। এমন নয় যে তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও এসেছে। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যোগ দিয়েছে। আমাকে সমর্থন করে ভালোবেসে এসেছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে আসন্ন বিধানসভা ভোটে ফলাফল কি হতে চলেছে।" ব্যবধান নিয়ে মুখ না খুললেও জয়ের বিষয়ে ভীষণই আশাবাদী উদয়ন গুহ।

উল্লেখ্য , গতকাল উদয়ন গুজকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেছিলেন, দিনহাটাকে গুণ্ডামুক্ত করতে হলে উদয়নকে সরাতে হবে। ফরওয়ার্ড ব্লকের অধীনে দিনহাটা ছিল এতদিন তখন যেমন অত্যাচার চলত উদয়ন গুহ বিধায়ক হওয়ার পরেও সেই একই অত্যাচার এখনও চলছে। পাল্টা জবাব দিয়ে উদয়ন বলেছিলেন , "এরা শিক্ষিত হলেও ভদ্রলোক না। যদি তাই হত তবে এমন ভাষা দেওয়ার আগে ভাবত।"
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের