নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডি তল্লাশি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি এবার পৌঁছাল সুপ্রিম কোর্টে। জোড়া পিটিশন দায়ের করে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই আবহেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশ্য করে কার্যত হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইডির করা একটি পিটিশনের পাশাপাশি সংস্থার তিন আধিকারিক ,নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত ও প্রশান্ত চান্ডিলা আলাদা ভাবে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। অভিযোগ, ইডি তল্লাশিতে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে এবং এই বাধার নেপথ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের ভূমিকা রয়েছে। এই পরিস্থিতিতে কড়া ভাষায় রাজ্য পুলিশকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, ' কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে পশ্চিমবঙ্গ সরকার ও স্বরাষ্ট্র এবং পুলিশ দফতরের বিরুদ্ধে। মনোজ বর্মা, রাজীব কুমার এবার ব্যাগ গোছান।' শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়ায়।
অন্যদিকে, এই ইস্যুতে শাসকদলের তরফে পাল্টা সুর শোনা গিয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া এবং তাঁকে প্রোটেক্ট করা রাজ্য পুলিশেরই সাংবিধানিক দায়িত্ব। তার কথায়, 'মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, সেখানে রাজ্যের আধিকারিকরা থাকবেনই। তাকে রক্ষা করা রাজ্য প্রশাসনের কাজ।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের