নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - গানের মঞ্চে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবানপুরে একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ‘জাগো মা’ গান গাওয়াকে কেন্দ্র করে বিতর্কের শুরু হয়। গায়িকার অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেফতার হয়েছে অভিযুক্ত মেহবুব মল্লিক।
শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি গানের অনুষ্ঠানে অংশ নেন লগ্নজিতা চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন একাধিক গান পরিবেশনের পর তিনি যখন ‘জাগো মা’ গানটি গাওয়া শুরু করেন। তখনই আপত্তি তোলেন আয়োজকদের একাংশ। অভিযোগ, স্কুলের অন্যতম মালিক মেহবুব মল্লিক দাবি করেন, মঞ্চে শুধুমাত্র ‘ধর্মনিরপেক্ষ গান’ গাওয়া হবে। এই দাবি ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শিল্পীর অভিযোগ অনুযায়ী, মেহবুব মালিক মঞ্চে উঠে গায়িকার সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাকে মারধরের চেষ্টাও করা হয়। ঘটনার পর গায়িকা ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র তরজা। ঘটনায় ভগবানপুর থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে।
ঘটনা প্রসঙ্গ পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, ' স্কুলের একটি অনুষ্ঠান ছিল। সেই সময় একটা ঝামেলা হয়েছে। অভিযোগ জমা হওয়ার পর স্কুলের মালিক অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতেও তোলা হবে। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের