নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জয়দেব ও কাঁকসা বিদবিহারকে যুক্ত করতে একটি সেতু তৈরির অনুরোধ জানানো হয়েছিল। সেই দাবি মেনে সেতু তৈরির অনুমোদন দেন পূর্বতন সরকার। পূর্তদফতরের দায়িত্বে প্রায় ১৩৮ কোটি টাকা ব্যয়ে ওই সেতু তৈরি হয়। গত বছর ২০২৫ সালের ২৯ শে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অজয় নদীর উপর বহু প্রতীক্ষিত জয়দেব সেতুর উদ্বোধন করেছিলেন।

সূত্রের খবর, বছর ঘুরতেই সেই ব্রিজের বেহাল অবস্থার কথা। বিভিন্ন অংশে রাস্তা বসে যেতে শুরু করেছে। বিশেষ করে যেসব অংশ দিয়ে নিয়মিত ভারী বালি ও পাথর বোঝাই ট্রাক, ডাম্পার ও মালবাহী গাড়ি চলাচল করে সে অংশগুলিতে বেশি সমস্যা দেখা দিচ্ছে। কোথাও রাস্তায় গর্তের মতো অবস্থা তৈরি হয়েছে, আবার কোথাও স্পষ্ট ফাটল ধরেছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের একাংশের অভিযোগ, এত বড় প্রকল্পের রাস্তা যদি এক বছরের মধ্যেই বসে যেতে শুরু করে তাহলে নির্মাণের গুণমান নিয়ে বড় প্রশ্ন উঠছে।

এই ঘটনা প্রসঙ্গে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, শুনেছি জয়দেব সেতুর বিভিন্ন অংশ বসে গেছে। এর মধ্যেই এই অবস্থা, বলার আর কিছু নেই। যে দফতরের ঠিকাসংস্থা এই কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসককে পুরও বিষয়টি জানাচ্ছি।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের