নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ায় মধ্যে রাজ্যে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করল বিজেপি। বৈঠকের পর সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে পরিকল্পনামাফিক অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে।
শুক্রবার রাজ্যে অবস্থানকারী নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের একাধিক অভিযোগ তুলে ধরে বিজেপি। দলের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের একবার জনবিন্যাস ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন।
রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, ' বর্ডারে জমি না দিয়ে যেভাবে অনুপ্রবেশকারীদের রাজ্যে প্রবেশ করিয়ে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নষ্ট করেছে। ভোটার তালিকাও নষ্ট করেছে এই রাজ্য সরকার। একাধিক সংবাদ মাধ্যমে সীমান্ত থেকে পালানো ব্যক্তিরা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। এখান থেকে ৩-৪ বার ভোটও দিয়েছে। আর বাংলার জনবিন্যাস কীভাবে বদলেছে সেটাও একটি মানচিত্র আকারে তুলে ধরেন তিনি।'
শুভেন্দু অধিকারীর দাবি, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেশের সর্বনাশ করছে। আমরা স্পষ্ট তথ্য দিয়েছে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে। আর অনুপ্রবেশকারীরা একটাও যেন ভোটার লিস্টে নাম না থাকে। আইপ্যাকের সাহায্যে তৃণমূল ভুয়ো এবং মৃত ভোটারদের কার্ড কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাঁচানোর চেষ্টা করছে।'
BLO দের বিষয় নিয়েও সরব হন বিরোধী দলনেতা। তিনি বলেন, ' বিএলও-দের ভয় দেখানো হচ্ছে অনৈতিক কাজ করার জন্য। অনৈতিক কাজ করার জন্য। বিরোধী দলনেতা জানিয়েছেন, অনেক বিডিও এইআরও, ডিএম এই কাজ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আমরা। ওনারা জানিয়েছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অধিকাংশ বিএলও সততার সঙ্গে কাজ করছেন। কিন্তু একাংশ রাজনৈতিক চাপে হোক কিংবা কিছু পাওয়ার আশায় তৃণমূল-আইপ্যাকের সঙ্গে মিলে দুর্নীতি করছেন।'
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের