693c268c291a9_1715781441_modi
ডিসেম্বর ১২, ২০২৫ বিকাল ০৭:৫৮ IST

মমতার পর মতুয়াগড়ে শান মোদির , SIR তপ্ত আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , নদীয়া -  মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর এ বার মতুয়া ভোটব্যাঙ্কে নতুন করে শান দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসেম্বরের শীতেই গরম হয়ে উঠছে রাজনৈতিক আবহ। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।

শুক্রবার নদীয়ার তাহেরপুরের একটি বেসরকারি লজে মোদির সভা উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি বিধায়করা। প্রধানমন্ত্রীর এই সভা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিশেষ তাৎপর্য রয়েছে।

চলতি বছরে এর আগেও ৩ বার রাজ্য সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তখন রাজ্যে SIR আবহ ছিল না, বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে এবং এই বিষয়কে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। এই অবস্থায় রানাঘাটে মোদির সভা শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, বরং SIR ঘিরে চলমান উত্তেজনার মাঝেই মতুয়া ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ' আগামী ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাহেরপুরে আসছেন। এখানের মাঠে তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পাশাপশি বিশাল জনসভারও আয়োজন করা হয়েছে। সমস্ত বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় ৫ লক্ষ মানুষের সমাগমের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তোড়জোড় শুরু করে দিয়েছেন। বিহারের মতন বাংলায়ও বিজেপির সরকার গড়ে  উঠতে চলেছে।'

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের