নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের খতিয়ানে যুক্ত হতে চলেছে আরেকটি উজ্জ্বল পালক। এবার জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বহুবার তার প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সমাজকল্যাণমূলক কাজের জন্য দেশ-বিদেশে সম্মানিত হয়েছেন। এবার বিদেশের মাটিতে, জাপানের এক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট সম্মানে ভূষিত করছে। মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে বলে জানা গেছে। বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনধান্য প্রেক্ষাগৃহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রীকে হাতে-কলমে এই সম্মান প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মান পান। সেই সময় তার হাতে সম্মান তুলে দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এরপর ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট প্রদান করে, যেখানে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের