নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের মুখে ঘাসফুল শিবিরে ভাঙন। ভোটের আবহে ফের একবার প্রকাশ্যে আসল দলের অন্দরের কোন্দল। দল ছাড়ছেন তৃণমূলের দীর্ঘদিনের বিধায়িকা মঞ্জু বসু। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।
২০০০ সালে স্বামী বিকাশ বসুর মৃত্যুর পর থেকেই নোয়াপাড়ার বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জু বসু। তার বিরুদ্ধে কোনোরূপ আর্থিক দুর্নীতির অভিযোগ নেই নিষ্ঠার সঙ্গেই রাজনীতিতে রয়েছেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রীর SIR ধর্ণা মঞ্চেও দেখা যায় তাকে। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে গেলে তিনি দূর থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেন। আর এই বিষয়টি সামনে আসতেই তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
সেদিনের পর থেকেই জল্পনা চলছিল তার দলবদলের। আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন তৃণমূল বিধায়িকা মঞ্জু বসু। দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে মঞ্জু বসু বলেন, ' দীর্ঘদিন ধরে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি রাজনীতি করছি। কিন্তু তাকে কে বা কারা মেরেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমি কখনোই রাজনীতিতে আসতে চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিষ্ঠার সঙ্গে আমি দায়িত্ব পালন করেছি এতদিন।'
মঞ্জু বসু আরও বলেন, ' তবে সেদিন ধর্মতলার ধর্ণা মঞ্চে যা হয়েছে সেটা কখনোই কাম্য ছিল না। আমার স্বামীকে অপমান করা হয় এককথায়। সেই কারণেই আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনরকম দল বদল করবো না। যেমন শিক্ষকতা করছি তেমনই চলবে। ২০১৮ সালে বিজেপি অনেকবার চেষ্টা করেছিল আমাকে তাদের দলে নেওয়ার এখনও চেষ্টা করে কিন্তু আমি দল বদলের রাজনীতিতে বিশ্বাসী নই।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের