নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযানে বাধা দেওয়ার পরও কেন মমতাকে গ্রেফতার করল না ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।
সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতের প্রধানমন্ত্রী মনে করেন। এর আগেও রাজীব কুমারকে বাঁচানোর জন্য ওর বাড়িতে ঢুকে গিয়েছিলেন। এবার ফাইল তুলে নিয়ে পালিয়েছেন তিনি। তথ্য লোপাট করার জন্য বা বাধা দেওয়ার জন্য এফআইআর করা হয়। কিন্তু এখানে কিছুই করলেন না ইডি।”
বিজেপি নেতার প্রশ্ন, “কি করে ইডির তদন্ত চলাকালীন ইডির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে বের হলেন? কেন মমতাকে গ্রেফতার করল না ইডি? সংবিধানের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়? মনোজ ভার্মা কেন গ্রেফতার হবেন না?”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণী সংলগ্ন লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। এরপর সেখান থেকে সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের