নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নাগরিকত্ব ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্ক ছড়িয়েছে মতুয়া সম্প্রদায়। এই আবহেই কলকাতায় সাংবাদিক বৈঠক করে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে আশ্বাসের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সম্প্রতি খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এমনকি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে মন্তব্য করতেও শোনা গেছে, ' ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়। সেখানে ১ লক্ষ মতুয়া যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত।' আর এই বার্তাই মতুয়াদের মধ্যে আরও বেশি আশঙ্কা তৈরি করেছে।
সেই আবহে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। তার কথায়, 'মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। কেউ ওদের ক্ষতি করতে পারবে না। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে। তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।' ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বহু মতুয়ার নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
বিজেপি সদর দফতরে শান্তনু ঠাকুরকে পাশে নিয়েই তিনি বললেন, 'মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের