নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বড়দিনের দিন নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। তৃণমূলের প্রচার ট্যাবলো ভাঙচুরকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের গ্রেফতারির ঘটনায় সরাসরি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় তার পুলিশকে ধমকানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারের জন্য নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় অটোয় ট্যাবলো নিয়ে প্রচার চলছিল। অভিযোগ, সেই ট্যাবলো ভাঙচুর করা হয় এবং তাতে বিজেপি কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। ঘটনার জেরে নন্দীগ্রাম থানার পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে বিজেপির এক মণ্ডল সভাপতির ভাইও রয়েছেন।
আর এই গ্রেফতারিকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েছে শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের দিকে আঙুল তুলে কড়া ভাষায় কথা বলেন তিনি। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 'যা করেছেন, তার ফল ভুগতে হবে।' তার অভিযোগ, বিজেপি কর্মীদের বিনা মামলায় ও বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ আইন মেনে কাজ করছে না।
একইসঙ্গে, এদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রামের এক তফসিলি সম্প্রদায়ের বিজেপি কার্যকর্তার বাড়িতে আইসির নির্দেশে পুলিশ কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে হানা দেয়। অভিযোগ অনুযায়ী, ওই কার্যকর্তা বাড়িতে না থাকায় তার স্ত্রী ও ছোট কন্যার উপর অত্যাচার চালানো হয়, মারধর করা হয়। এমনকি, কোনো মহিলা পুলিশ ও বডি ক্যামেরা ছাড়াই এই অভিযান চালানো হয়।
শুভেন্দুর আরও অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করার চেষ্টা রয়েছে। তিনি সরাসরি রাজ্য প্রশাসনকে সতর্ক করে বলেন, এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে বিজেপি চুপ করে বসে থাকবে না। এই সব অভিযোগের মাঝেই থানায় ঢুকে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর তীব্র বাক্যবিনিময়ের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের