নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যের পালাবদলের পর থেকেই শিক্ষা ক্ষেত্রে একাধিক পরিবর্তনের বার্তা দিয়েছে নতুন সরকার। পড়ুয়াদের নিরাপত্তা ও স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। শিশুদের প্রতি কোনও ধরনের দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না বলেও বারবার জানানো হয়েছে। তবে সেই আবহেই ফের প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা।নদীয়ার শান্তিপুরে মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কুতুবপুর জুনিয়র হাইস্কুলে।
স্থানীয় সূত্রের খবর , বুধবার প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল পঞ্চম শ্রেণির ছাত্র লব মণ্ডল। নির্ধারিত সময়ে মিড ডে মিলের খাবার নিতে গেলে আচমকাই তাকে ধাক্কা মারেন স্কুলের গেটম্যান। ধাক্কায় পড়ে গিয়ে ভাতের থালায় লেগে কপাল ফেটে যায় ছাত্রটির। শরীরের বিভিন্ন অংশেও আঘাত লাগে। তার কান্নার শব্দে ছুটে আসে বিদ্যালয়ের বাকি ছাত্রছাত্রীরা।মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। ঘটনার পরই অভিযুক্ত গেটম্যান স্কুল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনা প্রসঙ্গে আহত ছাত্র লব মন্ডল বলে,'আমাকে গেটম্যান সুমেরু দা ধাক্কা মারে।খাবার চাইতে গেছিলাম।তখনি হাত দিয়ে ঠেলে ধাক্কা দেয়।ভাতের থালায় মাথা লেগে কপাল ফেটে গেছে। এর আগে কখনো হয়নি আমার সঙ্গে এমন। বিদ্যালয়ে জানিয়েছি প্রধান শিক্ষককে। কিন্তু উনি কিছু বলেননি'।
ছাত্রটির মা কবিতা মন্ডল বলেন,'আমি প্রথমে ভেবেছি সাইকেলে এক্সিডেন্ট করেছে। পরে আমাকে বলে যে মা গেটম্যান দাদা মেরেছে। আমি ভাত চাইতে গিয়েছিলাম ধাক্কা মেরেছে।আমি চাই ওনার উপযুক্ত শাস্তি হোক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের