6a2bf5d72f352_Gallery_1781262806867
জুন ১২, ২০২৬ বিকাল ০৫:৫৯ IST

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে প্রাক্তন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আন্দোলনে নামলেন ছাত্র-ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয় চত্বরে। বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্যও তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা রূপা দেবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের সরকারি অর্থ তছরুপের গুরুতর অভিযোগ উঠছে। তিনি মহিলা তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভানেত্রী ছিলেন। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এই আর্থিক অনিয়ম চালানো হয়েছে। শুধু মিড ডে মিলের বরাদ্দ নয়, পড়ুয়াদের সরস্বতী পুজোর তহবিল থেকেও মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা এলাকা থেকে সম্পূর্ণ নিখোঁজ। এদিকে মিড ডে মিল চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের দুপুরের খাবার পরিষেবা। এর ফলে ক্ষোভ ছড়িয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। শুক্রবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে স্কুলের সামনেই দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের পকেটের টাকা খরচ করে যতটা সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে রান্নাঘরে গ্যাস নেই, প্রয়োজনীয় সামগ্রীও পর্যাপ্ত নয়। ফলে গোটা ব্যবস্থাই কার্যত অচল হয়ে পড়েছে।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ভিকি সরকার বলে, 'রান্নাঘরে গ্যাস নেই। প্রয়োজনীয় কোনও জিনিসপত্রও নেই। সব জায়গায় তালা ঝুলছে। এই বিষয়ে বর্তমান প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাঁরা নিজেদের টাকা খরচ করে যতটা সম্ভব ব্যবস্থা করছেন। আমরা চাই রূপা ম্যাডাম অবিলম্বে ফিরে আসুন। এখন যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছে যেন সমস্ত নথিপত্র ও রেজাল্ট বুঝিয়ে দিয়ে যান। গত দুই বছর ধরে স্কুলে ঠিকমতো সরস্বতী পুজোও হয় না। ছোট একটি ঠাকুর এনে শুধু নিয়মরক্ষার অনুষ্ঠান করা হয়। আমরা চাই এই সমস্ত অনিয়ম দ্রুত দূর হোক'।

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

কাশ্মীর পালানোর পর শেষ রক্ষা হল না নওশাদের! ধরা পড়লেন হাওড়া স্টেশনে
জুন ১০, ২০২৬

পালিতেও হল না শেষ রক্ষা! শেষমেশ পুলিশের হাতে নওশাদ আলম

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...