নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিজেপি করার জেরে অত্যাচারের পাশাপাশি শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ মহিলার। এই ঘটনায় থানায় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পানপুর-মুকুন্দপুর এলাকায়। অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা শুক্লা বিশ্বাসের স্বামী শুকদেব বিশ্বাস ২০২৪ সালে বিজেপি করার কারণে খুন হন। পরিবারের দাবি, সেই ঘটনার পর থেকেই তৃণমূলের হার্মাদ বাহিনী বলে পরিচিত একদল দুষ্কৃতী তাঁদের নিয়মিত হুমকি দিয়ে আসছে। পাশাপাশি কটূক্তি ও মানসিক নির্যাতনও চলছিল। ২০২৬-এ রাজ্যে পালাবদলের পরও সেই হয়রানি বন্ধ হয়নি। অভিযোগ, শুক্রবার এলাকায় তৃণমূল কর্মী খোকন মণ্ডল শুক্লা বিশ্বাসের বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করতে গেলে ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। একইসঙ্গে প্রকাশ্যে তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর শুক্লা বিশ্বাস বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। তাঁদের দাবি, প্রথমে পুলিশ অভিযোগ নিতে চাইছিল না। পরে বহু কর্মী-সমর্থক থানায় গেলে অভিযোগ গ্রহণ করা হয়। তবে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়নি বলে দাবি। এমনকি অভিযুক্তদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে বিক্ষোভকারীরা জানান। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত মানুষজন। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানার সামনেই অবস্থান নেন তাঁরা।
স্থানীয়দের দাবি, খোকন মণ্ডল তৃণমূল নেতা দীপক লাহিড়ীর সক্রিয় কর্মী। তৃণমূল সরকারের সময়ও তাঁর বিরুদ্ধে নানা অত্যাচারের অভিযোগ উঠেছিল। বিক্ষোভকারীদের বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার আগে মা-বোনেদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রকাশ্য রাস্তায় এক মহিলার উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরও প্রশাসনের তরফে দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য, বিজেপিকে ক্ষমতায় আনার পরও যদি তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তাহলে পরিবর্তনের অর্থ কী? অন্যায়ের প্রতিবাদ করেও যদি সমঝোতার পরামর্শ দেওয়া হয়, তবে সাধারণ কর্মীরা কোথায় যাবে? একইসঙ্গে তাঁদের প্রশ্ন, তৃণমূল আমলে যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও অত্যাচারের অভিযোগ ছিল, তারা এখনও কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই স্থানীয় বিধায়ক ও সাংসদের কাছে মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তৃণমূল আমলের পরিস্থিতিই বিজেপির আমলেও চলতে থাকবে।
বিজেপি কর্মী রবিন বিশ্বাস বলেন, 'আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে, মার খেলেও কাউকে কিছু করা যাবে না। এখানে ৯০ শতাংশ হিন্দু মানুষ হয়েও অত্যাচারিত হতে হচ্ছে। সরকারের কাছে আমরা সংখ্যালঘুর মতো অবস্থায় রয়েছি। আজ যদি তৃণমূল জিতত, তাহলে কী পরিস্থিতি হতো তা সহজেই অনুমান করা যায়। প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে বলেই আমাদের সন্দেহ। নাহলে একজন মহিলার উপর এমন ঘটনার পরও প্রশাসন নীরব থাকত না'।
বিক্ষোভকারী রত্না রায় বলেন, 'খোকন মণ্ডল এলাকায় দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। তোলাবাজি করে, মানুষের উপর অত্যাচার করে পুরো এলাকাটাকে শেষ করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগে আমরা মহিলারা ঘর থেকে বের হতেও ভয় পেতাম। কিন্তু বিজেপি আসার পরও যদি আমাদের মার খেতে হয়, তাহলে পরিবর্তন কোথায়? অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের