নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রলয় পালের বিরুদ্ধে। নন্দীগ্রামে বিজেপি নেতার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে প্রলয় পালকে বলতে শোনা যায়, “যা, তোরা গুজরাট চলে যা চেন্নাই চলে যা। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ- বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে কতক্ষণ দীক্ষা নিচ্ছে তা জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গাইনো দেখাতে না হয়। কারণ প্রার্থীর অভাব নেই ওই দলটার মধ্যে? বড় ভাই হিসেবে সাবধান করলাম বাকিটা তোরা বুঝে নে।“
নন্দীগ্রামের তৃণমূলের অভিযোগ, “নাম না করে তৃণমূল সমর্থিত এবং নন্দীগ্রামের আপামোর মহিলাদের অপমান করা হয়েছে। বিশেষ করে যারা সম্প্রতি দিঘায় গিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করা হয়েছে।“ পাল্টা বিজেপি নেতা প্রলয় পালের দাবি, এলাকার বহু যুবক এ রাজ্যে কাজ না পেয়ে কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন, তাঁদের সতর্ক করার জন্যই এই কথা বলেছেন তিনি। কাউকে অপমান করার উদ্দেশ্যে এই মন্তব্য করেননি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের