নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের উত্তাপে ফের সরগরম ব্যারাকপুর। প্রচারে গিয়ে এক মহিলা ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ ওই ভোটার। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
শুক্রবার রাতে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। অভিযোগ, সেই সময় এক মহিলা ভোটারের বাড়িতে গিয়ে তিনি জানতে চান, কাকে ভোট দেবেন তিনি। মহিলার দাবি, তিনি তৃণমূলকে সমর্থনের কথা বলতেই ক্ষুব্ধ হন বিজেপি প্রার্থী এবং তাকে হুমকি দেন। এমনকি ভোটের ফলপ্রকাশের পর দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে ওই মহিলা টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন কৌস্তভ বাগচী। তার দাবি, ' এসব একেবারে ভুয়ো অভিযোগ। আমি বাড়ি বাড়ি প্রচার করছিলাম। ওই মহিলার বাড়িও গিয়েছিলাম। তাকে বলেছিলাম আমাদের ভোট দিতে। উনি তৃণমূল সমর্থক বলেই বুঝতে পারি। আমাকে নানা প্রকল্পের কথা বলতে থাকেন। আমি বলেছি যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। তবে কেউ বাড়িতে আসলে, তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না।'
একইসঙ্গে, শাসক দলের প্রার্থী রাজ চক্রবর্তীকে নিশানা করে কৌস্তভ বাগচী বলেন, ' রাজ বুঝে গিয়েছেন হেরে যাবেন। সে কারণেই এসব ছেঁদো বিষয়কে ইস্যু করতে চাইছেন।' অন্যদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ চক্রবর্তীও। তিনি বলেন, ' বিজেপি কিছুতেই বুঝতে পারছে না দেখে নেওয়া, কেটে ফেলা, মেরে ফেলা বাংলার সংস্কৃতি নয়। এসব করে কিছু হবে না। আগামী ২৯ এপ্রিল মানুষ ভোটবাক্সে সব জবাব দেবে।'
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...