নিজস্ব প্রতিনিধি , বিশাখাপট্টনম - ৩৩১ রানও সামান্য। গোটা ম্যাচে কোনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে সমস্যায় পরেছে অস্ট্রেলিয়া। ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবলীলায় জয় ছিনিয়ে নিল এলিসা হেলির দল। শতরান করেছেন অজি অধিনায়ক এলিসা হেলি। দেশের হয়ে জয়ের রাস্তা সহজ করেই সাজঘরে ফিরেছেন তিনি। ফলস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন হেলি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেম নির্ধারিত ৫০ ওভার টিকতে পারেনি ভারত। তবে যথেষ্ট সম্মানজনক একটি জায়গায় পৌঁছায় তারা। ৩৩০ রান করে ভারত। দুই ওপেনার ভারতের ভীত গড়ে দেন। প্রতিকা রাওয়াল ৭৫ , স্মৃতি মন্দানা ৮০ রানের ইনিংস খেলেন। ১০ টি চার সহ ১ টি ছয় মারেন প্রতিকা। অন্যদিকে আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করেন স্মৃতি। আত্মবিশ্বাসী ছিলেন। তবে শতরান হাতছাড়া করেই মাঠ ছাড়লেন। ৯ টি চার সহ ৩ টি ছক্কা হাঁকান তিনি।
এরপরের সারির ব্যাটাররা সকলেই কিছু কিছু করে রান যোগ করেন। গত কয়েকটি ম্যাচ ধরেই এই একই চিত্র। অর্ধ শতরানে নিজেদের ইনিংস পরিণত করতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। হারলিন দেওল ৩৮ , অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২ রান করেন। এরপর আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করেন জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষ। জেমিমা ২১ বলে ৩৩ , রিচা ২২ বলে ৩২ করেন। আমানজোত কৌর গুরুত্বপুর্ণ ১৬ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড। ৩ টি উইকেট নেন মোলিনেক্স।
জবাবে রান তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই মনোসংযোগের সঙ্গে ব্যাটিং করেন। অধিনায়ক এলিসা হেলির সঙ্গে যোগ্য সঙ্গ দেন লিচফিল্ড। তবে অর্ধ শতরান পূরণ করতে ব্যর্থ লিচফিল্ড। ৪০ রানে সাজঘরে ফেরেন। তবে নিজের কাজটা করে দিয়ে গেছেন। এরপর আসেন অভিজ্ঞ এলিসে পেরি। তবে রিয়াটার্ড আউট হয়ে ৪০ রানেই সাজঘরে যান পেরি। এরপর বেথ মুনির একটি শটে শরীর ছুঁড়ে দিয়ে বলটি তালুবন্দী করেন জেমিমা রদ্রিগেজ। ম্যাচে ফেরার আভাস পায় ভারত। সাদারল্যান্ডও রানের খাতা না খুলেই ফিরে যান। যদিও কোনো সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া।
এরপর ব্যাট হাতে ভারতীয় বোলারদের চালনা করেন অ্যাশলে গার্ডেনার। ৪৫ রানের জরুরি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। টিম ম্যকগ্রাথ তিনটি মূল্যবান চার মেরেছেন। সোফি মোলিনেক্স ১৮ রান করেন। কিম গার্থ ১৪ রানে অপরাজিত ছিলেন। মোলিনেক্স আউট হওয়ার পর ব্যাটে আসেন রিটায়ার্ড আউট হওয়া পেরি। শেষ কামড়টি তিনি দিলেন। ৭ বলে যখন ৬ বাকি তখনই ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেন পেরি। অনায়াসেই বাজিমাত করল অস্ট্রেলিয়া। হেলি করেন দাপুটে ১৪২। ২১ টি চার সহ ৩ টি ছক্কা হাঁকান। ফিরে আসার চেষ্টা করেছিল ভারত। তবে সেই মানসিকতায় জল ঢেলে দিল হেলিরা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের