নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত রীতিমত দেখিয়ে দিয়েছে ধৈর্য্য কি জিনিস। গোটা ম্যাচে স্নায়ুর চাপ ধরে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিংয়ের নমুনা দিয়েছেন জেমাইমা রদ্রিগেজ। সঙ্গে অবশ্যই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাদের বড় পার্টনারশিপেই জয়ের লক্ষ্য সহজ হয়েছে ভারতের। সেমিফাইনালে দুই তারকার ব্যাটে তৈরী হল দু'টি বিশ্বরেকর্ড। শুধু তাই নয়, দুই দল মিলিয়েও তৈরি হয়েছে একটি নজির।
১৬৭ রানের অংশীদারিত্ব করেন দুই তারকা। জেমাইমা রদ্রিগেজ অপরাজিত ১২৭ রান ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮৯ রান করেন। ১৪ টি চার মারেন জেমাইমা। অন্যদিকে ১০ টি চার সহ ২ টি বহু মূল্যবান ছক্কা হাঁকান ভারতীয় অধিনায়ক। সেমি ফাইনালে ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় পেয়েছে ভারত। তাদেরই দৌলতে তৈরি হল নয়া নজির।
এক নজরে দেখে নেওয়া যাক সেই নজিরগুলি -
১.মহিলাদের এক দিনের ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড গড়ল ভারত। আগের নজির ছিল এই বিশ্বকাপেই লিগ পর্বে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩৩১ রান তাড়া করে জেতা।
২.এটি পুরুষ বা মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ৩০০ বা তার বেশি রান তাড়া করে জেতা।
৩.দুই ইনিংস মিলিয়ে মোট রান ৬৭৯। মহিলাদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল ২০১৭ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৬৭৮ রান।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের